মঠবাড়িয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণকে কেন্দ্র করে হামলা, ওসি জখমের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাস ব্যাপী ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণকে কেন্দ্র করে ২৮ মার্চ সন্ধ্যা ৬ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনীরা নব গঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশ ও মো: রফিকুল ইসলাম সাকিল বাবু, পৌর ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম মুন্না এদের ওপর হামলা করে। এ ঘটনায় আহত হয়েছে ছাত্রলীগের রাব্বী বেপারী (২২), নাজমুল ইসলাম মুন্না (২৫), জাহিদুল ইসলাম শুভ (২০) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার ঘটনায় স্থানীয় থানায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাওন বাদী হয়ে ১৫ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা রুজু করে। সংঘর্ষকালীন পিরোজপুর জেলার ডিবি দক্ষিণ শাখার ওসি আসলামুর রহমানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। এ বিষয় নিয়ে বুধবার ২৯ মার্চ উপজেলা আওয়ামীলীগের একাংশের ব্যাংক পাড়া দলীয় কার্যালয় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দীর্ঘদিন যাবৎ মঠবাড়িয়ায় আওয়ামীলীগ নামধারী আশরাফুর রহমানের একটি সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় নেত্রীর নির্দেশ উপেক্ষা করে আপেল মার্কা নিয়ে এই আশরাফুর রহমানই নির্বাচন করেছিল। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আশরাফুর রহমানের ভাই রিয়াজ উদ্দিন আহমেদ নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিল। এ চক্রটিই অব্যহতভাবে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্যে তিনি বলেন আপনাদের লিখনীর মাধ্যমে মঠবাড়িয়ার ওই সন্ত্রাসী গোষ্ঠীর সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমাদের নিয়ে এই সংবাদ সম্মেলন। আপনারা জাতির বিবেক। আপনাদের আপোষহীন কলম আশাবাদী তুলে ধরবে মঠবাড়িয়ায় কারা কিশোর গ্যাং সৃষ্টি করেছে? কারা মাদকের সম্রাজ্য গড়ে তুলছে? তাদের একটি মাত্র ভিশন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে তারা মঠবাড়িয়ার মানুষকে জিম্মি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। মূলত ছাত্রলীগের নতুন কমিটিকে তারা মেনে নিতে পারছে না বিধায় বারবার আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যে ঘটনায় কিছুদিন পূর্বে উপজেলা যুব লীগের সহসভাপতি ছগির মাষ্টারকে কুপিয়ে জখম করেছে। এসব ন্যাক্কার জনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি গণমাধ্যমে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ