টাকার অভাবে ক্যান্সারে আক্রান্ত পিতার চিকিৎসা করাতে পারছি না
টিউমার থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র ভ্যানচালক আব্দুর রাজ্জাক গাজী বাঁচতে চাই। চরম অভাব-অনটনের কষাঘাতে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। তাই তো কঠিন দূর্দাশার শিকার অসহায় পরিবারটি চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। বর্তমানে নিঃস্ব আব্দুর রাজ্জাকের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে । তার পিতার নাম মৃত আজিম গাজী বলে জানা যায়। গতকাল সরজমিনে,সহায় সম্বলহীন আব্দুর রাজ্জাক গাজী (৫৫) অশ্রুসজল কন্ঠে জানায়,আমার যে রোগ আমার হয়েছে আমি বাঁচবো কিনা জানিনা। আমি না বাঁচলে আমার পরিবারের উপায় কি। বতর্মানে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ২শতক জমির উপর বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিছানায় শুয়ে কাতরাচ্ছে। স্ত্রী ফিরোজা খাতুন জানান, আমার স্বামীর টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক বছর বিছানায় পড়ে আছে। ডাক্তার বলেছেন ৮টি কেমো দিতে হবে। মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে এবং যেটুকু সম্পদ ছিল সব বিক্রি করে ডক্টরস সাপোর্ট সেন্টার মহাখালী ঢাকা। গত বছরের ২৬ ডিসেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারির ৬ তারিখে দুইটা কেমো থেরাপী দেওয়া হয়। টাকার কারণে বাকী গুলো দিতে পারছিনা। একটি কেমোর দাম ২৩ হাজার টাকা। অসচ্ছল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে আব্দুর রাজ্জাক বাড়ীতে বিছানায় পড়ে থাকায় দিশেহারা পরিবারটি বর্তমানে দূর্বিষহ জীবন যাপন করছেন। তার ছেলে মেয়েরা বলেন, টাকার অভাবে আমার পিতার সঠিক চিকিৎসা করাতে পারছিনা। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমার বাবার ঔষধ ও কেমো দিতে পারতাম। সাহায্য পাঠানোর জন্য বিকাশ মোবাইল নম্বর: ০১৭২৪-৪৬৯০৫৭ (পার্সোনাল)।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’