রায়গঞ্জে ভ্রাম্যমাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্রাম্যমাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন সহজিকরণের জন্য পাড়ায় ও মহল্লায় মহল্লায় যেয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রস্তুত করে ভ্রাম্যমাণ অফিস বসিয়ে সরাসরি বিতরণ করা হয়। এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নিতে আসা প্রত্যেক ব্যক্তিকে জাতীয় শিশু দিবসের লোগো সংবলিত মগ,পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় সূচির ক্যালেন্ডার পুরষ্কার হিসাবে বিতরণ করা হয়।ইউনিয়নের ৩ ও ২ নং ওয়ার্ড কৃষ্ণপুর ও অর্জুনী গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ অফিসে সেবা নিতে আসা অর্জুনী গ্রামের সুফিয়া বেগম জানান,রমজান মাস শুরু হয়েছে। সকাল বেলায় শুনলাম আমাদের গ্রামে নাকি ইউনিয়ন পরিষদের অফিস বসেছে। তাই সকল কাজ শেষ করে সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন সনদ নিলাম। এখন বাড়ির সকল কাজ করেই বাড়িতে বসেই সেবা পাচ্ছি।ইউনিয়ন পরিষদে না গিয়েই এই সেবা পাওয়ায় তার মতো সবাই খুশি।ভ্রাম্যাণ এই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিয়ে ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,চলছে পবিত্র রমজান মাস। আর এই মাসে জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অনলাইনে নির্ভুল তথ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে আমরা ইউনিয়নের পাড়ায়,মহল্লায় গিয়ে ভ্রাম্যমাণ অফিস বসিয়ে সরাসরি এই সেবা প্রদান করছি।এতে ইউনিয়ন পরিষদে না এসেই বাড়িতে পেয়ে যাচ্ছে ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ও পুরষ্কার। ইউপি সচিব রোজিন পলাশ জানান,ইউপি চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে পাড়ায় ও মহল্লায় ভ্রাম্যমাণ অফিসের মাধ্যমে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রস্তুত করে পুরস্কারসহ বিতরণ করছি।এতে গ্রামে বাড়িতে বসেই জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পাচ্ছেন সাধারণ মানুষ।তিনি আরো জানান,ইউনিয়ন পরিষদের শিডিউল মোতাবেক নির্ধারিত পাড়ায় বা মহল্লায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে না গিয়েই তার গ্রামেই ইউনিয়ন পরিষদের সেবা পাচ্ছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied