মনোহরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা ঘাতক গ্রেফতার
কুমিল্লা মনোহরগঞ্জে ঘাতক দেবর খোরশেদ আলম(৩৩) তার ভাবি শারমিন আক্তার (মনি ) ২৮ কে দা দিয়ে এলো পাতারি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত দেবরকে আটক করেছে পলিশ। বুধবার উপজেলার সরসপুর ইউনিয়ন বাতাবড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে । রক্তাক্ত অবস্থায় শারমি আক্তার (মনি) কে স্থানীয় লোক জন উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।নিহত গৃহবধূ শারমিন আক্তার ( মনি ) উপজেলার পশ্চিম বাতাবাড়ীয়া গ্রামের প্রবাসী মাসুদ আলমের স্ত্রী । তাদের দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সরসপুর ইউনিয়ন বাতাবাড়িয়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে খোরশেদ আলম প্রবাসী মাসুদ আলমের স্ত্রী শারমিন আক্তার ( মনি )সম্পর্কে দেবর-ভাবি।দীর্ঘদিন ধরে তাদের দুই জনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে । বুধবার সকালে তাদের দুই জনের মধ্যে কথা কাটা কাটি হয়। শারমিন আক্তার (মনি) ঘর থেকে উঠানে মাছ কিনতে আসলে দেবর খোরশেদ আলম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ঘাতক খোরশেদ আলমকে আসামি করে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ বিষয় মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়