শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
মাগুরা শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। ৩০ মার্চ বৃহস্পতিবার ভোরে সীমাখালী বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে নুরু হোসেন (২২) ও মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে জুয়েল মোল্যা ওরফে হানিফা (২৭)। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা, দুটি মোবাইল সেট ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়। শালিখা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এস আই সাখাওয়াত হোসেন, এসআই মইন, এসআই জসিমউদদীনসহ বৃহস্পতিবার ভোরে উপজেলার যশোর-মাগুরা সড়কের সীমাখালী বাজারের সোহাগ কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে সাত কেজি গাঁজাসহ নুরু ও জুয়েলকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ নামের অপর এক মাদককারবারী পালিয়ে যায়। মুরাদ শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মৃত সুরত আলী মুন্সীর ছেলে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল