ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের শাসনে কষ্ট পেয়ে ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের উত্তর অভিরামপুর গ্রামের আইল্ল্যার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত সনিয়া আক্তার (১৮) একই গ্রামের আইল্ল্যার বাড়ির শাহ আলমের মেয়ে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মা সনিয়াকে শাসন করে।  এরপর বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে যে কোনো এক সময়ে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই কিশোরী দীর্ঘ দিন থেকে পেটের ব্যাথায় ভূগছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পেটের ব্যাথা সইতে না পেরেও ওই কিশোরী আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।  

এসআই মাহবুব আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত