ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমিতে থেকে গাছের চারা তুলে নষ্ট করার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি দখল করতে না পেরে জমিতে রোপণ করা গাছের চারা তুলে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ মার্চ ) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামের জায়গা দখল করতে না পেরে  গাছের চারা নষ্ট করার অভিযোগে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আলী আশরাফ আকন্দ(৪৪)।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর এলাকার আলী আশরাফ আকন্দের সাথে পৈত্রিক তফশিল বর্ণিত সম্পত্তি দীর্ঘদিন যাবৎ বেদখল করার চেষ্ঠা করতে থাকে একই গ্রামের বুলু হোসেন (৪৫) গংরা।

এ ঘটনায় আলী আশরাফ আকন্দ গত ২৫ মার্চ রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা পর থেকে তাকে বিবাদীগন প্রাণনাশের হুমকিসহ তার বড় ধরনের ক্ষতি করার চেষ্টায় থাকে। এমতাবস্থায় গত ২৯ মার্চ বুধবার আনুমানিক সাড়ে ৮টার সময় বিবাদীগন আলী আশরাফ আকন্দের পৈত্রিক জমিতে থাকা ৯০ টি মেহগুণী,৬০টি ইউক্যালেপ্টাস,২টি কাঁঠালসহ সর্বমোট ১৫২ চারা গাছ কেটে বাদী ও তার পরিবারের লোকজনকে উচ্চ আওয়াজে প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনাটি সুষ্ঠু ব্যবস্থা চেয়ে ৩০ মার্চ আলী আশরাফ আকন্দ রায়গঞ্জ থানায় বাদী হয়ে কোদলাদিগর এলাকার মো.বুলু(৪৫) পিতা মৃত মছের কাজি,মো.রমজান আলী (৫০) পিতা নমাজদি,মো.আশরাফ আলী পিতা কাজি মছের,মো.শহিদুল ইসলাম (৫০) পিতা মৃত সবদের আলী,মো.সুভল(৪০) পিতা মৃত আবু বক্কার এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার