ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মহাসড়কে ঘুরে বেড়ায় ভ্রাম্যমাণ ডাকাত দল, যেখানে সুযোগ সেখানেই করে ডাকাতি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৪:৫৫

ট্রাকে বসে ভ্রাম্যমাণ ডাকাতের দল বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে ঘুরে বেড়ায়। পথে যেখানেই সুযোগ পায়  সেখানেই শুরু করে ডাকাতি। এমন আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাছে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী।
গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট জেলার ফকিরহাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা শরিফুল ইসলাম (৩৭), একই গ্রামের  বোরহান শেখ ওরফে বুরান (১৯), লখপুর গ্রামের আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), জাড়িয়া মাইটকুড়ুরা গ্রামের শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) এবং খুলনা জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের বাগেরহাট পৌর এলাকার চালতাতলা মহল্লার বাসিন্দা কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।
পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাটশালার মোড়ে দাশুরা-রূপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে তারা। চাতালের নাইটগার্ডের হাত-পা ও মুখ বেঁধে দুর্র্ধর্ষ ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ।’
তিনি বলেন, ‘এরা সবাই পেশাদার ডাকাতি দল। তারা ট্রাকে কওে দেশের বিভিন্ন স্থানে ঘুওে বেড়ায়। এসময় সুযোগ বুঝে ডাকাতি করে তারা। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেইসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করে তারা।’
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪-৮টি পৃথক পৃথক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি,এম, হাসিবুল বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির