ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সোনাইমুড়ীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ক্রেতার সামনেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানা


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৪:৫৬
 নোয়াখালীর সোনাইমুড়ীতে অতিরিক্ত মুল্যে দ্রব্য বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে আটত্রিশ হাজার টাকা ও ভুয়া চিকিৎসা সহ বাসি খাবার বিক্রির দায়ে ১লক্ষ ৮০হাজার টাকা জরিমানা করেছে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী পৌর বাজারে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এবং ফুটপাত দখল করে বাজারে যানজট সৃষ্টির কারণে ছয় প্রতিষ্ঠানকে আটত্রিশ হাজার টাকা জরিমানা করেন। এসময় জাবেদ হোসেনের মুদি দোকানকে ১৫শ টাকা, মারুফ হোসেন মুদি দোকানে ১৫শ, মেসার্স ফাহিম ট্রেডার্স মুদি দোকানে ২০হাজার, অন্নপূর্ণা ভান্ডার মুদি দোকান ১০হাজার, রিয়াজের মাছ দোকানে ২হাজার, জামালের মাছ দোকানকে ৩হাজার টাকা জরিমানা করেন তিনি।
 
এর আগে বুধবার বিকেলে উপজেলার আমিশাপাড়া বাজারে ভুয়া চিকিৎসক সেজে ঔষধ বিক্রি, রোগী দেখা ও অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে ভুয়া চিকিৎসক আবুল হাসান সজীবকে এক লাখ টাকা,এছাড়া লাইসেন্স ছাড়া ওষুধ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে রিফাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা, কিরণ হোমিও হলকে পাঁচ হাজার টাকা, হাসিনা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নোংরা ও বাসি খাবার বিক্রির অপরাধে ধানসিঁড়ি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা এবং স-মিলের গাছ সড়কে রেখে সরকারি রাস্তা দখলের অপরাধে আমিনুল ইসলামের স-মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। 
 
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন প্রতিবেদককে জানান,পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। নির্ধারিত মুল্যে তোয়াক্কা না করে ইচ্ছে মতো পণ্য বিক্রি ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার ফলে জনসাধারণ ভোগান্তির কবলে পড়ে। একারনে আজকে তাদের এ জরিমানা করা হয়েছে পাশাপাশি সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

৪৭ দিন পর বিদ্যুৎ পেল মুকিমপুর গ্রামের মানুষ

নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসকের মৃত্যু

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৯টি বিপন্ন শাপলাপাতা মাছসহ আটক ৬

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

গলাচিপায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জুয়ারি গ্রেপ্তার

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত