মাদারীপুরে ঘরের মধ্যে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী ও তার পরিবার
মাদারীপুরে যৌতুকের জন্য লিয়া মনি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে ঘরের ভিতরে ঝুঁঝিয়ে রেখে পালিয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছে।
নিহতর বাবা ছোবাহান কবিরাজ ও স্থানীয়রা জানায়, ‘আমার মেয়ে লিয়া মনি আক্তারকে একই উপজেলার দুধখালি ইউনিয়নের এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সাথে প্রায় দু’বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এনিয়ে কয়েক দফা পারিবারিকভাবে শালিস-বৈঠকও হয়।’
ছোবাহান কবিরাজ আরো বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দেয় মাসুদ ও তার পরিবার। এসময় আমার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে মাসুদ ও তার পরিবার শারীরিক নির্যাতন করে। মারধরের এক পর্যায়ে লিয়া মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লিয়ার গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে ঘরের সাথে ঝুঁলিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশেপাশের লোকজন বুঝতে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।’
নিহতের বোন সাবিনা অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বোনকে যৌতুকের টাকার জন্য মেরে ঘরে ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা মাসুদ ও তার পরিবারের সকলের ফাঁসি চাই। আমার বোনের সাথে যা ঘটেছে পৃথিবীর অন্য কোন মেয়ের সাথে যেন না ঘটে। আমরা সরকার প্রশাসনের কাছে বিচার চাই।’
তবে অভিযুক্ত মাসুদ ও তার পরিবার ঘটনার পর থেকে বাড়ী থেকে পালিয়েছে। বাড়ীতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিয়া মনি নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্যে মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভূক্তভোগীর পরিবার মামলা দিলে তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied