তালায় পরিবারের সদস্যদেরকে অজ্ঞান করে মালামাল লুট
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় এক প্রবাসীর বাড়িতে অজ্ঞান পার্টির কবলে পড়ে জ্ঞান হারিয়েছে একই পরিবারে চার সদস্য। ওই সময় দুর্বৃত্তরা নগদ টাকা সর্নালঙ্কার সহ মোবাইল ফোন চুরি করেছে বলে পরিবারের দাবী। এদিকে ঘটনার পরে স্থানীয়রা পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা করিয়েছে বলে জানা গেছে। গতকাল রাতে ধানদিয়া ইউনিয়ের সেঁনেরগাতি এলাকায় ইয়াকুব আলি দফাদারের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে ।
ভুক্তভোগী ওই পরিবারের সদস্য ইয়াকুব আলি দফাদার জানান, রাতে তারাবি নামাযের আগে ভাত খাওয়ার সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি আনা হয়। পরে ওই পানি খাওয়ার পরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সকালে সুস্থ্য হয়ে দেখেন কয়েক হাজার টাকা সহ সাথে ২টি মোবাইল ফোন নিয়ে গেছে চোর চক্র । এছাড়া ঘরের গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে গেছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে টিউবওয়েলে পানিতে পর্যাপ্ত পরিমানে ঘুমের ঔষধ মিশিয়ে চক্রটি ওই পরিবারের আরেক এক সদস্য প্রবাসী নূরুল ইসলাম জানান,রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে তার পরিবারের নগদ টাকা, স্বর্নালংকার খোয়া গেছে । এ ঘটনায় তিনি প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন। স্থানীয় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied