শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে: শাজাহান খান
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে বলে দাবী করেছেন আওয়ামীলীগের সভাপতিমÐলীয় সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। তিনি শুক্রবার বেলা ১টার দিকে মাদারীপুর লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে ‘মাদারীপুর মিউজিয়াম’য়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে একজন মহিলাকে দিয়ে জাল পুড়িয়ে ছবি তুলে প্রচারণা করা হয়েছিল যে, দেশে খাদ্য নেই, বস্ত্র নেই। এতে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক তেমনি এখনো আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শামসুজ্জামান যে কাজটি করেছে, সেই কাজটি তিনি সঠিক করে নাই। একজনের হাতে ১০ টাকা তুলে দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার দিনে যে কথাগুলো তিনি লিখেছেন, সেটি মোটেও সঠিক করেন নাই। এতে মনে করি, তিনি স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে।’
তিনি শামসুজ্জামানকে ইঙ্গিত দিয়ে আরো বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, তারা বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্বকে বিশ্বাস করে না। ফলে তারা যে কোন অপকর্ম করতেই পারে। কোন সাংবাদিকতাই ক্ষতি হবে না, যদি তা বস্তুনিষ্ঠু সাংবাদিকতা হয়। সত্যকে উদযাটন করে যারা সংবাদ পরিবেশন করে, তাদের কোন ক্ষতি হতে পারে না।’
শাজাহান খান এসময় সম্প্রতি বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বর্তমানে বিএনপির যে আন্দোলন করছে, তা মোটামুটি ভালো। এজন্যে তাদের সাধুবাজ জানাই। কিন্তু ভয় হয় তারা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে তো দেশে খুন গুম হত্যা বেড়ে যাবে। কাজেই তাদের ক্ষমতা বসাবে না জনগন।’
অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম। পরে শাজাহান খান মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করে মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় তিনি পরিদর্শণ বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied