ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ইফতার তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ: দুই প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিকার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৭:৫৪

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলা শহর মাইজদীতে এ অভিযান  চালানো হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানকালে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় মাইজদী শহরের টোকিও কাবাবকে ১০ হাজার এবং মোহাম্মদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত