রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে লোহাগাড়ায় অভিযান, ৭ দোকানিকে জরিমানা
রমজানের শুরু থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেছে লোহাগাড়া প্রশাসন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নানা অনিয়মের দায়ে বিভিন্ন দোকানিকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, থানার এসআই সত্যজিৎ ভৌমিক, উপজেলা পরিষদের সিএ রুবেলসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য সহ স্হানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শরীফ উল্যাহ জানান,রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় ফলের দোকান, চালের দোকান , মুদির দোকান এবং সবজির বাজারে ক্রয় ও বিক্রয় মূল্যে অসঙ্গতি আছে কী না যাচাই করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ জন দোকানিকে ৭ টি মামলায় মোট ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
Link Copied