ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

রায়গঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:৩৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 
  
উপজেলা পরিষদে শনিবার (১লা এপ্রিল) এ মেলার  উদ্বোধন করা হয়।আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে।
 
কৃষি প্রযুক্তি মেলার এবারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উক্তি  ‘এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে'। উদ্বোধনের আগে মেলা উপলক্ষে রায়গঞ্জ উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা ৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার উপ সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায়  উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা কৃষি  কর্মকর্তা মো. আব্দুর রউফসহ  কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ০৮টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী ৩  এপ্রিল পর্যন্ত মেলা চলবে।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি