ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৩ রাত ১২:৪৭
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান মুগ্ধ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান শুভ। 
 
শুক্রবার (৩১ মার্চ) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তাছলিম আহম্মদ, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন ও ইংরেজি বিভাগের প্রভাষক মঈনুল ইসলাম শাওন। 
 
নবনির্বাচিত সভাপতি অনিক চৌধুরী তপু বলেন, "আমাকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। বিতর্কের উন্নতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সেইসাথে বিতর্ক চর্চার সাহায্যে যুক্তিবাদী মানুষ গড়ে তোলে সকল নেতিবাচকতাকে পাশ কাটিয়ে বশেমুরবিপ্রবিকে সকল ইতিবাচক কাজের ব্র‍্যান্ড হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমাদের।" 
 
সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ বলেন, "বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি এতদিন যাবৎ যুক্তির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চার যে কাজটি খুব নিখুঁতভাবে করে এসেছে তাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়াটাকেই আমাদের লক্ষ্য হিসেবে বিবেচনা করছি। দীর্ঘ চার বছর যুক্ত থাকার ফলে পূর্বের নেতৃত্বদের শক্তিশালী দিকগুলো ধারণ করে নতুনত্ব আনার চেষ্টা থাকবে আমাদের।" 
 
প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সদস্যদের নির্বাচিত করবেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?