ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কারখানার বিষাক্ত বর্জ্যে নদী দূষণ রোধে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১২:৪৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর বাঙ্গালী নদীতে এসআর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল যুক্ত বর্জ্য ফেলে দুষণ করার প্রতিবাদ ও দুষণ রোধে মানববন্ধন করেছে উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতি লিঃ।
 
রোববার (২ এপ্রিল) সকালে  চান্দাইকোনা বাজার ঢাকা-বগুড়া মহাসড়কে এই প্রতিবাদ ও মানববন্ধন হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার এসআর কেমিক্যাল ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোর নদীতে ফেলার কারণে নদীর মাছ বিলীন হয়ে যাচ্ছে। যে নদীতে এলাকার হিন্দু মুসলমানরা প্রতিদিন গোসল করতো বিষাক্ত বর্জ্যরে কারণে সেটিইও এখন বন্ধ। এমনকি গবাধি পশুও নদীর পানি খেতে পারছেনা।
 
বক্তারা আরো বলেন, এসময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। সেই মাছ খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আর সেই মাছ নেই বিষাক্ত ওই বর্জের কারণে। আমরা এর পরিত্রান চাই।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম,সহ সভাপতি ধামাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু,রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখন প্রমূখ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার