ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৩:৪৯
গাজীপুর সিটি করপোরেশন এর  কাশিমপুরে  অবৈধ বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও  ফেন্সিডিলসহ জাহিদুর ইসলাম(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক- কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায় শনিবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশী পিস্তল ও পিস্তলের সাথে যুক্ত একটি ম্যাগাজিন যা লম্বা ৩.৭ ইঞ্চি, একটি লোহা ও স্টিলের তৈরী চাইনিজ কুড়াল ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী আজিজুল মোল্লা পালিয়ে যায়। 
 
রোববার (২ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজওয়ান আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, চাইনিজ কুড়াল ও মাদকদ্রব্য উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ। তিনি আরো জানান, অস্ত্রের বিষয়ে পুলিশকে সে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। 
 
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফীউল করিম জানান, এসংক্রান্ত বিষয়ে অবৈধ  অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদকবিক্রেতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস