ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:২৪
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 
২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের মাসজিদে কুরআনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে ও মাসজিদে কুবার ব্যবস্থাপনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জিএম নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবার উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, মসজিদে কুবার ইমাম সাইফুর রহমান, পুরাতন কোর্ট মসজিদের ইমাম ফিরোজ হাসান প্রমুখ।
বয়স ভিত্তিক মাস ব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১২, ১৫ ও ১৭ বছরের ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকার প্রাইজমানি সহ প্রথম ১০জন বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করবে জেলা প্রশাসন সাতক্ষীরা। এছাড়াও জেলা পর্যায়ের বিজয়ীরা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে কুবার উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ।
 
 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার