ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সোনাইমুড়ীর সোহাগ


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:৫০

বাবার স্নেহের পরশ পাওয়ার আগেই পিতৃহারা হলো চারমাস বয়সী হাবিব উল্লাহ। একমাত্র অবুঝ শিশু সন্তান হাবিব উল্লাহকে একটিবারও দেখা হলো না সোহাগের।
জীবিকার তাগিদে ১১বছর আগে সাউথ আফ্রিকায় যায় সোহাগ। গত রমজান মাসে ছুটি শেষে বাড়ি থেকে শেষবারের মতো যায় তিনি।


সাউথ আফ্রিকার জোয়ান্সবার্গের শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় সন্ত্রাসীদের নির্মমগুলিতে নিহত হয় নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নরজপুর গ্রামের কোব্বাত মিয়ার ছোট ছেলে সোহাগ (৩০)। ছয় ভাইবোনের সংসারটি যেনো কান্নার আহাজারি থামছেই না। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে মাতম পরিবারটি।

শেষবারের মতো নিহত সোহাগের লাশটি দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানান নিহতের স্বজনরা। পাশাপাশি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

নিহত সোহাগের বড় ভাই বেলাল হোসেন প্রতিবেদককে জানান,“গত রমজানে ছুটি শেষে সোহাগ আফ্রিকায় যায়। কিছুদিনের মধ্যেই আবার তার শিশু সন্তানকে দেখতে আসার কথা। গতরাতে খবর আসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আমার আদরের ছোট ভাইটি”।
সোহাগকে দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান নিহতের শশুর আব্দুল মতিন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়