ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৩:২১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে  সোমবার (৩ এপ্রিল) ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে শিক্ষার্থীদের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। অতিথি হিসেবে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী, গ্রাফিক্স ডিজাইনার এসএম নাঈম ইবনে রহমান ও ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী, ওয়েব ডিজাইনার কাওছার আহমেদ।
কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের দক্ষতাকে অনুশীলনের মাধ্যমে বাড়ানো এবং শেখাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে, জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে। আউটসোর্সিংকে আমাদের পেশা হিসেবেও নেয়া যেতে পারে। এর মাধ্যমে অনেকেই অনেক ভালো অবস্থান তৈরি করেছেন। প্রতিমুহূর্তেই নিজেকে তুলে ধরা এবং নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এ ধরনের কর্মশালা একটি অসাধারণ উদ্যোগ। এর মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে।
কর্মশালায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ১০টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির