সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার
সাতক্ষীরায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদাসহ বিএনপি জামায়াতের ৮ নেতাকর্মীকে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার ভোরে সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে নাশকতার লক্ষে গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ধৃতদের হেফাজতে থাকা ৪টি ককটেল বাশের লাঠি ও জুতা জব্দ করা হয়েছে।
ধৃত অন্যান্যরা হলেন, জেলা জামায়াতের পশ্চিম জোনের আমীর মাও. মোশারফ হোসেন সরদার, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, ৯নং শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম, শিবপুর ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি হাকিম মোল্যা মিন্টু, জামশেদ আলম ও ফজর আলী মোল্যা।
এঘটনায় সদর থানার এসআই আজিজ মাহমুদ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি আবু জিহাদ মো: ফকরুল আলম খান জানান, একত্রিত হয়ে বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে চারটি ককটেল সদৃশ বস্তুসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আজিজ মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৫)। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে