তালায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী স্বপ্ন
সাতক্ষীরার তালা উপজেলায় আগাম রোপনকৃত ইরি-বোরো ধান কাটা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছেন এখানকার
কৃষকরা। একই সাথে স্বপ্নের সোনালী ফসল পাকা ধান কৃষকের ঘরে উঠতে শুরু করছে । তাই তো শত কষ্টের মাঝেও এসব চাষীদের চোখে মুখে ফুটে উঠেছে সোনালী হাসি। নতুন ধানের মৌ মৌ গন্ধে যেন মুখরিত হয়ে উঠেছে এই অঞ্চলের মাঠ ও বাড়ি ঘর । যা বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে চলতি মাসের মধ্যে। আবাদকৃত জমির প্রায় সব ধানই বাড়ি-ঘরে উঠবে এমনটি আশা করছেন চাষিরা।কৃষকরা বলছেন, গেল কয়েক বছরের মধ্যে এবার বিলের জমি গুলোতে ধানের ফলন ভাল হয়েছে । প্রতি বিঘায় ব্রি ২৮ জাতের ধানের ফলন ২২ থেকে ২৫ মণ ও মোটা ধান ২৫ থেকে ২৮ মন হবে বলে আশা করা হচ্ছে । এদিকে বাম্পার ফলনে কৃষকের ঘরে আনন্দ বইছে। তবে দু’একটি জমির ধান রোগ বালাইয়ের আক্রমণে নষ্ট হয়েছে।। তবে চাষিরা বলেন অনাবৃষ্টি ও সেচ স্যকট থাকলে ও গত সপ্তাহে বৃষ্টি কৃষকের মনে আনন্দের পরশ বুলিয়ে দিয়ে গেছে। উপজেলার তৈলকুপির বিলের বোরো চাষি আমানাত মোড়ল বলেন, চলতি মৌসুমের উৎপাদন বিঘা প্রতি গেল বছরের চেয়ে ৪ থেকে ৫ মণ বেশী হবে। প্রতি বিঘায় খরচ পড়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। গত অক্টোবর মাসের মাঝামাঝি সময় তিনি ধান রোপন করেন। আগাম চাষ করায় ধান কাটতে শ্রমিকের মুজুরী কম ও বেশি দামে ধান বিক্র করতে পারবেন। তবে জমিতে সময় মত সার সেচ ও পরিচর্যা করায় রোগবালাই কম বলে জানান তিনি। একই এলাকার আকবার গাজী নামে অপর এক চাষি জানান ,নতুন ধানের বাজার দর ভাল। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১২শত থেকে ১৩শত টাকা মণ দরে। তবে অনেক চাষী বলেন দেরিতে লাগানো ধান নিয়ে ঝড় বৃষ্টির ভয়ে তারা রয়েছে দারুন দুচিন্তায়। বিলের জমি থেকে উৎপাদিত ধান এখন ঘরে তোলাই বড় চ্যালেঞ্জ। কারণ হিসেবে চাষিরা বলেন, কালবৈশাখী ও শ্রমিক সংকটের দুশ্চিন্তায় দিন পার করতে হয় কৃষকের।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম বলেন চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে ১৯ হাজার ৫শ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর উপজেলায় ধানের বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় কিছু কৃষক ধান কাটা শুরু করেছে। এখানকার কৃষকেরা এবার মোটামুটি লাভবান হবেন। তবে চলতি এপ্রিল মাসে দেশে কয়েক দফায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এমন খবরে। এই অঞ্চলের কয়েক হাজার কৃষক মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত
অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় র্যালী লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন
বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
হরিপুর সীমান্তে বিজিবি'র বাধায় ১১ জনকে পুশইনে ব্যর্থ বিএসএফ
লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী চাঁদপুরের কেএফটি'র শিক্ষার্থী প্রিয়ন্ত
Link Copied