তালায় বাল্য বিবাহ থামছেই না
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা আমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ সুত্রে জানা গেছে।গতকাল তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ দেন।
সূত্রমতে,সম্প্রতি আগে তালা উপজেলার বাগমারা গ্রামের অশোক কুন্ডুর ছেলে রনজিৎ কুন্ডুর সাথে খলিষখালী গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। পরে ঘটনাটি স্থানীয়রা তাকে জানালে সোমবার ওই ছেলেসহ অভিভাবকদের হাজির করা হয়। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে ওই দিনই মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বাল্য বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় ছেলের বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। এছাড়া এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করে দেওয়া হয় বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এদিকে এত কিছুর পরও এই উপজেলায় কোন ভাবেই বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যাপক হারে সামাজিক সচেতনতা বাড়ানোর। কোন বিকল্প নেই বলে এমনটি ধারণা স্থানীয় অভিজ্ঞ মহলের।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied