ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

একই বিষয়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করলো কুবি শাখা ছাত্রলীগ


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৪-৪-২০২৩ বিকাল ৫:৩৫
হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা, তথ্য ও গুজব সন্ত্রাস, চাইল্ড এক্সপ্লয়েটেশন এবং স্বাধীনতা নিয়ে কটুক্তি, উদ্দেশ্য প্রণোদিত ও দেশদ্রোহী, ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগে দৈনিক প্রথম আলো'র লাইসেন্স বাতিল ও পত্রিকার মতিউর রহমানের গ্রেফতার এবং বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দুটি পৃথক কর্মসূচি পালন করেছে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ (রেজা-স্বজন গ্রুপ ও বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের একাংশ)।
 
মঙ্গলবার (৪এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন অনুষদের রাস্তা প্রদক্ষিণ করে  প্রশাসনিক ভবনের সামনে এসে  শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায়  একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর সাড়ে ১২ টায়  বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেন শাখা ছাত্রলীগের আরেকটি অংশ (রেজ-স্বজন গ্রুপ)।
 
প্রতিবাদ সমাবেশের বক্তব্যে বিলুপ্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ‘দৈনিক প্রথম আলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ১০ টাকার বিনিময়ে একজন বাচ্চাকে দিয়ে ছবি তুলে "মাংস ও স্বাধীনতা" নামক ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করে। আমরা ছাত্র সমাজ আর বুঝতে বাকি নেই এদের কাছে স্বাধীনতা মানে চাল- ডাল -মাছ -মাংস এবং দালালি করে ডলার আয় বাড়ানো।দেশের স্বাধীনতাকে ব্যঙ্গ করে ষড়যন্ত্রমূলক এমন বানোয়াট সংবাদ প্রকাশের দায়ে প্রথম আলো পত্রিকার সম্পাদকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।’
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী বলেন, 'সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকতার নামে কুচক্রী মহলের ইন্ধনে রাষ্ট্রবিরোধী কাজ করা কখনো কাম্য না। দেশদ্রোহীতা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা সাংবাদিকতা নিপাত যাক।'
 
এই প্রতিবাদ  সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম, দত্ত হল শাখার সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশী স্বজন বরণ বিশ্বাস সহ বিভিন্ন হল শাখা ছাত্রলীগের  নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী