ডেমরায় মাদকাসক্ত স্বামীর অত্যাচারে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ: স্বামী গ্রেফতার
রাজধানীর ডেমরায় পূর্ব বক্সনগর এলাকায় মোঃ শাকিল (২৮) নামে এক মাদকাসক্তের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী ঝুমা আক্তার (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দিনগত রাতে মৃতের বাবা মো.সাহেব আলী (৫৫) ওই মাদকাসক্তের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই শাকিলকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।শাকিল পূর্ব-বক্সনগর এলাকার শাহজাহানের ছেলে।
মৃতের ভাই মুঠোফোনে বলেন, ভগ্নিপতি শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাতাল হয়ে প্রায়ই আমার বোন ঝুমাকে মারধর ও খারাপ ব্যবহার করতো। বাদীর বরাতে এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ৭ বছর পূর্বে শাকিলের সাথে ঝুমার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। শাকিল পেশায় একজন ড্রাইভার। সে প্রায়ই মাদকাসক্ত হয়ে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার করতো করতো। ওই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল দুপুরে স্বামীর উপর অভিমান করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ঝুমা। পরবর্তীতে শাকিল ও তার বড় ভাই ঝুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’
Link Copied