ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১ মাস ৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে বেরোবি


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ১২:১২

সামনে বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ছাড়াও  গ্রীষ্মকালীন অবকাশের একটানা ১ মাস ৩ দিনের  দীর্ঘ  ছুটিতে কাটাতে  যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

 বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে  বিষয়টি জানানো হয়েছে। 

 বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ থাকবে ৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত।

কিন্ত ৬ -৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে শনিবার পযন্ত  বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু তাই ৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট এক মাস ৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু  হবে বলে জানান   বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক  মোহাম্মদ আলী।

আবাসিক হল গুলো কবে নাগাদ বন্ধ হবে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, হল প্রভোস্ট কমিটির মিটিং এ  আবাসিক হল  গুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা যাতে  হলে সুষ্ঠু ভাবে  অবস্থান করতে পারে তার জন্য  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা