রায়গঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রহমত আলী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ -তাড়াশ ও সলঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য "বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান" চলনবিলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মো. হোসেন মনসুর। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এটিএম লুৎফর রহমান দিলু। রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দূল্লাহ আল পাঠান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেরদৌস আলম তালেব, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু,উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়াউদ্দিন বাবলু,তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা
হেড়লাইন- মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : মির্জা ফখরুল
যশোরে এনআইডি তৈরির কথা বলে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ–ছাত্রদল নেতা গ্রেপ্তার
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান
ভূরুঙ্গামারীতে পুলিশের দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান
বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে প্রস্তুতি সভা
মাতৃদুগ্ধের গুরুত্বে পূর্বধলায় র্যালি-আলোচনা সভা
কুড়িগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজা উদ্ধার, গাঁজা চাষি গ্রেফতার
আসামীর স্ত্রীর সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার গোপনে সখ্যতা, উপহার নিয়েছেন আইফোন ও নগদ টাকা
উলিপুরে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের উদ্ভোধন
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
Link Copied