ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল মজিদ দুদুর মতো কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ২:১৮

পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল মজিদ দুদু ছিলেন একজন অনুসন্ধানী এবং খাঁটি সাংবাদিক। তিনি তার ভাল আচার আচরণের মাধ্যমেই মানুষের মনিকোঠায় চীরদিন বেঁচে থাকবেন। তার মত কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তিনি তার সাংবাদিকতাকে নিয়োজিত করেছিলেন। মঙ্গলবার পাবনা প্রেসক্লাবের মরহুম আব্দুল মজিদ দুদুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। স্মরণসভায় বক্তব্য রাখেন পাবনার দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহিদুর রহমান শহিদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রির্পোটাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দি ইন্ডপেনডেন্ট প্রতিনিধি আবুল এহসান এলিচ, দ্য ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, পাবনা প্রেসক্লাবের সদস্য  দৈনিক পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন প্রমুখ। অনুষ্ঠানের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ মোঃ তরিকুল ইসলাম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির