ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সোনাইমুড়ী আশ্রয়ণ প্রকল্পে রমজানে দুঃখে কষ্টে জীবন যায় কেউ খবর নেয় না


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ২:২০
রমজান মাসে স্বামী সন্তান নিয়ে কোনোরকম দুঃখে কষ্টে চলছে সংসার। একদিন আনলে তিনদিন খাই,আবার পুড়িয়ে যায় খাওন তখন আবার অন্যের মুখের দিকে তাকিযে থাকি। স্বামীরও কাজ কাম নাই। কোনোরকমে সংসার চলে বলে জানান সোনাইমুড়ীর কেঘনায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মারজাহান আক্তার।
 
তার মতো একই অবস্থা আনোয়ার হোসেনের। তিনি জানান,“দুঃখে কষ্টে চলে যাচ্ছে দিন। কেউ গত আঠারো মাসে একবারও খবর নেয়নি। কোনো দান অনুদানও পাইনি। রমজান যাচ্ছে কিন্তু সরকারি বেসরকারি কেউ কোনো খাদ্যসামগ্রী নিয়ে যোগাযোগ করেনি। প্রধানমন্ত্রী বলছিলেন,ঘর দেওয়ার পরেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে এখনো কিছুই করেনি। সরকার যদি আমাদের উপর সু-দৃষ্টি দেয় তাহলে উপকৃত হবো আমরা”।
এভাবেই রমজানে কোনো দান অনুদান না পেয়ে দুঃখে কষ্টে কোনোভাবে জীবন চলছে ভূমিহীন মানুষের নতুন ঠিকানায়। দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে ইফতার ও সাহরিতে পরিবার নিয়ে টানাপোড়েনের মধ্যে চলছে সীমিত আয়ের মানুষগুলোর জীবন।
 
রমজানের শুরু থেকেই নোয়াখালী-১(চাটখীল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি,নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখীল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির সোনাইমুড়ীতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্নসময় ইফতার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন সময় সামাজিক সংগঠনগুলো গ্রামাঞ্চলে হতদরিদ্র মানুষজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেও ইফতার সামগ্রী থেকে বঞ্চিত আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা সমাজের নিম্নশ্রেণীর মানুষগুলো। ফলে দুঃখে কষ্টে জীবনযাপন করছে তারা।
 
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রতিবেদককে জানান,“চাটখীল-সোনাইমুড়ীতে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন মানুষকে রমজান ও ঈদ উপলক্ষে উপহার দেওয়া হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো আসলেই সমাজের সবচেয়ে অসহায় গরিব। কেউ যদি তাদের পাশে দাঁড়ায় আমরা সাধুবাদ জানাবো। তবে ঈদের পূর্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর এর ব্যবস্থা থাকতে পারে। আমরা ঈদের আগে তাদের সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করবো”।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি