বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল গড়ছেন চসিক মেয়র
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ চত্বর গড়ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ের নির্মানাধীন চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরাল। মেয়র রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ এ চত্বর। মঙ্গলবার মেয়র দক্ষিণ মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে যান।এসময় মেয়র দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ডেইলপাড়া প্রাইমারি স্কুলের সামনের সড়কটি নীচু হওয়ায় জলমগ্ন থাকায় ১৫ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করে রাস্তা সংস্কারের নির্দেশ দেন। মেয়র আসন্ন বর্ষায় জলাবদ্ধতা হ্রাসকল্পে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ ও কাউন্সিলরকে দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জমে থাকা খাল ও নালা দ্রুত পরিস্কারের জন্য কাজ শুরুর নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন