পটিয়ায় ভূমির সহকারীর বিরুদ্ধে ফাইল গায়েব চেষ্টার অভিযোগ
চট্টগ্রামের পটিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের সহকারী হামিদুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহার ঘরের নথির ফাইল গায়েব চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পপের ঘর পাওয়া শহীদুল ইসলামের মা ও বোন থেকে ঘরের মূল নথিপত্রের ফাইলটি কেড়ে নিয়ে অফিস সহকারী গায়েব করার চেষ্টা করে। পরে পটিয়া প্রেস ক্লাবের ২ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অনুরোধে উক্ত ফাইল হামিদুর রহমান ফেরত দেন।
জানা যায়, পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকার মনির আহমদের পুত্র শহীদুল ইসলামকে ভূমিহীন হিসাবে উপজেলার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্পে ২০২১ সালে প্রধানমন্ত্রীর একটি ঘর উপহার দেয়। কিন্তু শহীদুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকায় ঘর তল্লাশীতে গিয়ে অফিস সহকারী হামিদুর রহমান তাদের না পেয়ে ফোন দেয়। শহীদ অফিসে দেখা করলে তাকে ৫০ হাজার টাকা দিতে বলে। নয়তো ঘর হারানোর হুমকি দেয়। টাকা না দিলে গত ডিসেম্বর মাসে ঘরটিতে অন্য একটি পরিবারকে হস্তান্তর করে।
এ বিষয়ে শহীদ জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিলে উক্ত অভিযোগ থেকে বাচঁতে গত ২ এপ্রিল শহীদকে ইএনও অফিসে ৩ এপ্রিল হাজির হওয়ার জন্য হামিদুর রহমান একটি নোটিশ দেয়। নোটিশ পেয়ে শহীদের মা হাসিনা বেগম তার বোন খালেদা আকতার ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় ইউএনও অফিসে সহকারী সমীরের রুমে হাজির হয়। সেখানে হামিদুর রহমান বসে থাকেন। ঘরের মূল কপি খালেদা আকতার থেকে জোরপূর্বক কেড়ে নেয়। এতে নিরুপায় হয়ে ২ মহিলা পটিয়া প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানালে সেখান থেকে ২ জন গনমাধ্যম কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অনুরোধে উক্ত ফাইল ফেরত দেয়। খালেদা আকতার জানান হামিদুর রহমান ধাক্কাধাক্কি করে আমার গায়ে হাত দিয়ে জোরপূর্বক ফাইল কেড়ে নিয়েছে। যা গায়েব করার চেষ্টা করছিল। এ ব্যাপারে ইউএনও আতিকুল মামুন থেকে উক্ত দিন কোনো তদন্তের শুনানি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ৩ এপ্রিল আমি বাইরে কাজে ছিলাম। উক্তদিন কোনো শুনানি হয়নি। গত কয়েকদিন আগে সব বিষয়ে বাড়াবাড়ি করলে আইসিটি মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয় ভূমি অফিসের অফিস সহকারী তুহিন নামের একজন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূমি অফিসের সহকারী হামিদুর রহমান বলেন, আমি জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের নির্দেশে আশ্রয়ান প্রকল্পে যারা থাকেনা তাদের তালিকা করার নির্দেশ দেয়ার পর আমরা একটি তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠাই।এরপর থেকে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, আশ্রয়ান প্রকল্পে ঘর পাওয়ার পর যারা নিয়মিত বসবাস করে না তাদের তালিকা করে শুনানী করা হয়েছে। যারা তথ্য গোপন করে ঘর নিয়ে থাকলে তাদের ঘর বাতিল করার নির্দেশনা রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন