ফরিদপুর পুলিশ সুপার এর হাত থেকে ঈদ উপহার পেল মধুখালীর সেই নির্যাতিত পিতা পুত্র
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুর জেলাা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম(সেবা) বুধবার দুপুর ১টার দিকে ইয়ামিন মৃধার পৌরসভার দাওলিয়া পাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে খেঁাজ খবর নিতে আসেন। পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । পুলিশ সুপর এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল,ডাল,তেল,লবনসহ বেশকিছু ঈদ উপহার ও উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে চাকরীর নিয়োগপত্র তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর,মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,মধুখালী পৌর মেয়র খন্দার মোরশেদ রহমান লিমন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল আলমসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সম্প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে(১৩) কে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদম মারপিট করে আহত করা হয়। ১এপ্রিল ২০২৩খ্রিঃ উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে ফরিদপুর জেলা প্রশাসকের ঘোষনা অনুযায়ী ৪ এপ্রিল মঙ্গলবার ইয়ামিন মৃধাকে পৌরসভার দাওলিয়া পাড়ায় আশ্রায়ণ প্রকল্পে ২শতক জমিসহ একটি ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied