খুবির ক্যারিয়ার ক্লাবের ইফতার আয়োজন ও সাধারণ সদস্য নিয়োগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের ( KUCC) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সাধারণ সদস্য নিয়োগ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্লাব সভাপতি ও অন্যান্য সদস্যরা। এছাড়াও ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থী। আজকের এই আয়োজনের মুল উদ্দেশ্য ছিলো ক্লাবের নবাগত সদস্যদের নিয়োগ ও শুভেচ্ছা বিনিময় করা।
ক্লাবের সভাপতি মোঃ শাহরিয়ার ইসলাম(১৯ ব্যাচ,অর্থনীতি) ইফতারের পূর্বে নবাগত সদস্যদের উদ্দেশ্যে বলেন,আমরা চাই যে ক্লাবের সদস্যরা যাতে এই ক্লাব থেকে কিছু শিখতে পারে যেটা তার কর্মজীবনে ভূমিকা রাখবে।এছাড়াও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায়।
আয়েশা সিদ্দিকা আখি (১৯ ব্যাচ, রসায়ন)বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ক্লাবই অনেক সুনামের সাথে কাজ করে। যেহেতু আমরা ক্যারিয়ারে প্রয়োজনীয় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার জন্যে কাজ করে থাকি, আমাদের ক্লাবের কাজ কিছুটা প্রফেসনাল টাইপের। আশা করি আমরা একসাথে অনেকটা পথ পাড়ি দেবো এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করে এমন একটু কিছু হলেও ক্লাব থেকে শেখার চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
Link Copied