চট্টগ্রামে খুনের মামলা তুলে নিতে গাভী ইলিয়াছের হুমকী
নগরীর পতেঙ্গা এলাকায় সম্প্রতি খুন হওয়া ব্যবসায়ী রফিকের মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে হুমকী দেওয়ার অভিযোগ ওঠেছে মামলার প্রধান আসামী গাভী ইলিয়াছের বিরুদ্ধে। এমনকি আদালতে স্বাক্ষী না দেওয়ার জন্য স্বাক্ষীদেরকেও হুমকী দেওয়া হচ্ছে।
এই খুনের সঠিক বিচার নিয়ে শঙ্কায় আছেন পরিবার। এসব অভিযোগে স্থানীয় থানায় একাধিক জিডি করা হয়েছে। খুনিদের দ্রুত বিচারের দাবীতে সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন খুণ হওয়া ব্যবসায়ী রফিকের স্ত্রী আরজুন নাহার নিশা ও স্বজনরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিক হত্যা মামলার প্রধান আসামী ইলিয়াছ প্রকাশ গাভী ইলিয়াছ ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবী জানিয়ে রফিকের স্ত্রী আরজুন নাহার নিশা বলেন, “পতেঙ্গা এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতে গাভী ইলিয়াছ তৈরী করেছে এক দূর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। গাভী ইলিয়াছের বিরুদ্ধে সিএমপি’র একাধিক থানায় ও আদালতে শতাধিক মামলা রয়েছে। এলাকর মানুষ তার ভয়ে সবসময় আতংকিত থাকে।
তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে বিপদ। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত রফিকের স্ত্রী বলেন “ওরা আমার স্বামীকে খুন করেও চুপ নেই, ওরা আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমরা যেনো মামলা তুলে নেই। আমার এতিম শিশু “জুনায়েদ তাসবিত রাইয়ান”বাড়ির পাশে খেলতে গেলে গাভী ইলিয়াছের লোকজন আমার ছেলেকে হুমকি দিয়ে বলে “তোর বাবাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলবো” এর পর থেকে আমার এতিম শিশু ঘর থেকে ভয়ে বের হচ্ছে না, এমনকি স্কুলেও যেতে ভয় পাচ্ছে। এই হত্যা মামলা স্বাক্ষীদেরকেও ভয়ভীতি দেখাচ্ছে গাভী ইলিয়াছের সন্ত্রাসী বাহিনী। হত্যা মামলার পর পতেঙ্গা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে আরো ৩টি সাধারন ডায়রী করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই আমাদেরকে এই দুর্ধর্ষ খুনি ইলিয়াছের হাত থেকে রক্ষা করুন।
সংবাদ সম্মেলনে চিৎকার দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত রফিকের মা হালিমা খাতুন, এই সময় তিনি বলেন “প্রধানমন্ত্রী আঁর মা, (প্রধানমন্ত্রী আমার মা) আঁই (আমি) প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই, গাভী ইলিয়াছের ফাঁসি চাই, রুস্তমের ফাঁসি চাই, তুষারের ফাঁসি চাই এক এক করে সকল আসামীর নাম বলতে থাকেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রফিকের মা, স্ত্রী- সন্তান, ভাই শাহিনুর, আব্দুর নুর, বোন নুর আক্তার,কহিনুর প্রমুখ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু