শিবচর কুতুবপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
মাদারীপুরের শিবচরে শ্রেনী কক্ষে পাথর দিয়ে খেলার অভিযোগে হাসান মিয়া নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন শিক্ষক।বর্তমানে ছাত্রটি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
রবিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর কাচাই মাদবরের কান্দি দারুল উলুম নুরুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।বুধবার ৫ এপ্রিল বিকেলে ছেলেটির বাবা শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
আহত হাসান উপজেলার পাচ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হোগলার মাঠ এলাকার দবির খলিফার ছেলে।আহত ছাত্রের পিতার অভিযোগ সুত্রে জানা যায়, তার ছেলে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।গত রবিবার মাগরিবের পরে সন্ধ্যা ৭ টার দিকে তার ছেলে মাদ্রাসার একটি কক্ষে খেলতে ছিলো।এসময় মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম তার ছেলেকে হাত পা বাধিয়া বেধড়ক পিটিয়ে হাত পা ফুলা জখম করে।পরে সে ঘটনাটি শুনে মাদ্রাসায় গিয়ে ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।পরে তার শরিরের অবস্থা অবনতি হলে বুধবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
ওই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটির মা বলেন,আমার ছেলেকে অনেক মেরেছে।৪০ টি বাড়ি দিছে ওই হুজুরে। এছাড়াও আগে আরো ছেলেদের মেরেছে।আমি এ ঘটনার বিচার চাই।
ছেলেটির বাবা দবির খলিফা বলেন,যেভাবে আমার ছেলেকে মেরে আহত করেছে।এটা তারা ঠিক করেনি।আমি ঘটনাটি শুনে মাদ্রাসায় গিয়ে তাদের কাছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে মাদ্রাসার মুহতামিম আল আমিন শিরাজী বলেন,"আমি ঘটনার দিন ঢাকা ছিলাম।এসে ঘটনাটি শুনি।আমি স্থানীয় লোকজন ও মাদ্রাসার পরিচালনা কমিটিকে জানিয়েছি।যদি ওই শিক্ষক অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় ছেলেটির বাবা লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
Link Copied