ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

লামায় অবৈধ করাতকলে গিলে খাচ্ছে সবুজ বন


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ২:১২
বান্দরবানের লামা উপজেলার ফাইতং-এ কোন প্রকার কাগজপত্র ছাড়াই করাতকল (স-মিল) বসিয়ে অবাধে চেরাই করছে বনের গাছ। নিয়মনীতি না মেনে সংরক্ষিত বনাঞ্চল ঘেষেই অবাধে গড়ে তুলছে করাতকল। জানা যায়, পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন ৪টি করাতকল থাকলেও ১টি মাত্র করাতকলে বৈধ কাগজপত্র রয়েছে।
 
সরেজমিনে গিয়ে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তাদের ‘মাসোহারা’ দিয়ে এসব করাতকল পরিচালনা করা হচ্ছে। এদিকে এবিষয়ে বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলার পর, যত্রতত্র অবৈধ করাতকল স্থাপনের বিষয়টি স্বীকার করেছেন। অন্যদিকে, করাতকল বিধিমালা-২০১২ তে বলা আছে, কোনো সরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান ও জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যার সৃষ্টি করে এমন স্থান থেকে কমপক্ষে ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। এই নির্দেশনা মানা হচ্ছে না কোথাও।
 
সরেজমিনে অনুসন্ধানে উঠে আসে ফাইতং ইউনিয়নের বাজার পূর্বে পাশে এলাকায় ২টি অবৈধ করাতকলে বনের গাছ চেরাই করতে দেখা গেছে। এ দুইটি করাতকলের মধ্যে কোনোটিরই নেই লাইসেন্স। স্থানীয়দের অভিযোগ, লামার ফাইতং মাঝামাঝি সংরক্ষিত বনাঞ্চলের পাশে এসব অবৈধ করাতকল গড়ে ওঠায় সহজেই সেখান থেকে কাঠ এসব করাতকলে আসে। এরপর কাঠ চেরাই হয়। সেই কাঠ দিয়ে ফার্নিচারসহ অন্যান্য সামগ্রী তৈরি হয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেশিরভাগ সময় রাতে ট্রাকযোগে সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ আসে। অবৈধ হওয়ায় এসব করাতকলে হিসাব হয় না যে সংরক্ষিত বনাঞ্চল থেকে কী পরিমাণ কাঠ আসে। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন এসব কাঠ করাতকলে আসার সময় আটক করে। তবে বেশিরভাগ সময় কোনো ধরনের বাধা ছাড়াই বনাঞ্চল থেকে কাঠ এসে অবৈধ করাতকলে চেরাই হচ্ছে।
 
জানতে চাইলে ফাইতং ইউনিয়নের এলাকার অনুমোদনহীন করাতকলের মালিকরা বলেন, সবাই যেভাবে পরিচালনা করছে, আমিও সেভাবে করছি। এখানে তো একটা করাতকলেরও লাইসেন্স নেই। তবে আমরা অনুমোদন নেওয়ার জন্য ফাইল রেডি করছি। এখনো জমা দেইনি। লাইসেন্স না থাকায় প্রশাসনের কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে প্রশাসনের যোগাযোগ ও সুসম্পর্ক আছে। তাই তেমন সমস্যা হয় না। তবে প্রতিমাসে উৎকোচ হিসেবে প্রশাসন, ডিএফও, রেঞ্জারকে টাকা পাঠিয়ে দিতে হয়।
 
ফাইতং ইউনিয়নের বাজার পূর্বে পাশে এলাকার অনুমোদনহীন করাতকলের মালিক আলা উদ্দিন বলেন, আপনি কে আমি চিনি না এবং ব্যস্ততা দেখিয়ে কথা বলতে রাজি না।
 
এ ব্যাপারে ফাইতং-আজিজ নগর বন বিভাগ দায়িত্বগত কর্মকর্তা রেজাউল করিম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, করাতকল চলমান বিষয়টি স্বীকার করেন, এদের বিষয় (গত ৩০ তারিখ) বান্দরবান ডিসি অফিসে মিটিং হয়েছে। ওখান থেকে তারাতাড়ি ব্যবস্থা ও অবৈধ উচ্ছেদ এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করাতকল দুইটা জন্য আবেদন করছে দুইটি লাইসেন্স প্রক্রিয়াদিন আছে।

এমএসএম / এমএসএম

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক