ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় ছাটাই কৃত শ্রমিকদের পূর্ণবহাল ও মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে মানববন্ধন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৪৬

শিল্প শহর আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিঃ কর্তৃপক্ষের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণবহাল এর দাবীতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিয়াল অব বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), সাভার আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ইন্ডাস্ট্রিয়াল অব বাংলাদেশ কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বাবুল আখতার সহ ফ্যাশন ফোরাম লিঃ এর প্রস্তাবিত ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে ফ্যাশন ফোরাম কর্তৃপক্ষ একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন। ঐ মামলা প্রত্যাহার ও ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণবহাল এর দাবীতে শ্রমিক নেতারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। শ্রমিক নেতাদের এ দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার প্রদান করে। যে কোন কিছুর  (বড় আন্দোলন এর ) বিনিময়ে তার তাদের এই দাবী আদায় করে ছাড়বে বলে ফ্যাশন ফোরাম কে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। শ্রমিক নেতাদের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইব্রহীম আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের