ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় নানা আয়োজনে সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন পালন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৫০

শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনাসভা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনায় পালিত হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন।
দিনটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে মহানায়িকার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদেনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পওে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল  হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি ওসাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, সংস্কৃতিকর্মী ডা. রামদুলাল  ভৌমিকসহ বিশিষ্টজনেরা।
সুচিত্রা সেনকে স্মরণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন  সেন।
বক্তারা বলেন, সংস্কৃতিকর্মীদের দীর্ঘ আন্দোলনে আদালতের নির্দেশে ২০১৪ সালে ১৬ জুলাই দখলমুক্ত হয় সুচিত্রা  সেনের পাবনার বাড়ি। বাড়িটিতে পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট ও আধুনিক সংগ্রহশালা গড়ে তুলতে স্থানীয়রা দাবি জানালেও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে সে প্রক্রিয়া। এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুচিত্রা সেনের চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার হেমসাগর লেনে জন্ম নেন কালজয়ী মহানায়িকা সুচিত্রা সেন। এখানেই কাটে তার শৈশব কৈশোর। ১৯৪৭ সালে দেশ বিভাগের কিছু আগে সপরিবারে ভারতে চলে যান তারা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির