সোনাইমুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী জননীবাস খালে আহত-২০
সোনাইমুড়ী থেকে ছেড়ে যাওয়া সোনাপুরগামী যাত্রীবাহী জননী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ২০জন আহত হয়েছে।এতে মোস্তফা কামাল (৪০) মো.ইদ্রিস (৫০), মিশু(২১) আব্দুর রহমান (৫২),মুস্তাফিজুর (৬০),দ্বীন ইসলাম (২৩),সাবিত্রী দেবী (৫৩), মিনহাজ (৪),তারেক মাহমুদ (২৯)সহ অন্তত ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ নামক স্থানে ঘটনা ঘটে।
গাড়িতে থাকা যাত্রী ইদ্রিস আলী জানান,সোনাইমুড়ী থেকে ছেড়ে আসা গাড়ীটি অতিরিক্ত স্পিডে ছিল। খালে পড়ে যাওয়ার পর মুহুর্তের মধ্যে সব অন্ধকার দেখি। তারপর আর কিছু মনে নেই। গাড়ীতে ৪৫-৫০জন যাত্রী ছিল।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম জানান,সোনাইমুড়ী থেকে ১১-০০১৭ সিরিয়ালের জননী বাসটি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ খালে পড়ে যায়। তবে গাড়িতে অতিরিক্ত স্পিড থাকতে পারে। আহতদের উদ্ধার করা হয়েছে। গাড়ীটি উদ্ধার কার্যক্রম চলছে উদ্ধারের পরে জানা যাবে নিহত বা আর হতাহত কেউ নিচে আছে কিনা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied