ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইফতারের দাওয়াত পত্র নিয়ে বিতর্ক সৃষ্টি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৪-২০২৩ দুপুর ২:২৯
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল সোমবার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে রায়গঞ্জ পৌর বিএনপি। সেই দোয়া ও ইফতার মাহফিলের দাওয়াত পত্র নিয়ে রায়গঞ্জে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা কামাল হোসেন অস্ট্রেলিয়া প্রবাসী, দাওয়াত পত্রে রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়কের নাম আছে কিন্তু সদস্য সচিবের নাম নাই। একটা কমিটিতে কখনোই সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক পদ থাকতে পারে না, সেখানে ইকবাল হোসেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কিন্তু তার নামের সাথে পদবীর জায়গায় উপজেলা যুবদলের আহ্বায়ক উল্লেখ করা হয়েছে।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল আমেরিকা প্রবাসী। রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নাম আছে কিন্তু সদস্য সচিবের নাম নাই। রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নাম থাকলেও সদস্য সচিবের নাম নাই। পৌর জাসাসের সভাপতির নাম থাকলেও উপজেলা জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর জাসাসের সাধারণ সম্পাদকের নাম না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী বলছেন; রায়গঞ্জে গ্রুপিং রাজনীতি চলার কারনেই রায়গঞ্জে নোংরা রাজনীতি পরিলক্ষিত।প্রবাসী নেতাদের নাম দেওয়া এবং এলাকায় অবস্থানকারী নেতাদের বাদ দিয়ে অনুষ্ঠান করার মাধ্যমে রায়গঞ্জ পৌর বিএনপি বিতর্কের জন্ম দিয়েছে। এবিষয়ে জানতে চাওয়া হলে রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শামসুল হক বলেন, রায়গঞ্জ পৌর বিএনপিকে বলেছিলাম এই দাওয়াত পত্র পরিবর্তন করতে, সবার সাথে সমন্বয় করে ইফতার মাহফিলের আয়োজন করবে কথা দিয়ে গেছে, পরবর্তীতে ভুলে ভরা এই দাওয়াত পত্র পেয়েছি, যেটা খুবই দুঃখজনক। রায়গঞ্জ পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন বলেন, বিএনপি একটা বৃহৎ দল, এখানে সমস্যা সৃষ্টি হতেই পারে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। রায়গঞ্জ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরণ জানান, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, দাওয়াত পত্রে কোন ভুল নাই, দাওয়াত পত্র ১০০% সঠিক আছে, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার