তালায় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ বন্ধ
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর হস্তক্ষেপে। বন্ধ হলো খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি প্রাইমারী স্কুল থেকে নুরুল্লাপুর--ফতেপুর সড়ক নির্মাণের কাজ। ৭ এপ্রিল শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। এর আগে সড়ক নির্মানে নিম্নমানের বালু, ইট ব্যবহার করায় ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করলে চেয়ারম্যান কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিকাদার কোনো কিছু তোয়াক্কা না করে সড়ক নির্মাণের কাজ অব্যহত রাখে। ফলে জন সাধারণের কথা চিন্তা করে চেয়ারম্যান গতকাল ৬ই এপ্রিল,২০২৩ বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (পিডি) বরাবর লিখিত আবেদন করেন। যারই ফলশ্রুতিতে আজ তালা উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং অভিযোগে উল্লেখিত ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রক্কালন অনুযায়ী মান নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।এবিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দৈনিক সকালের সময়কে জানান, কিছুদিন আগে উক্ত রাস্তা নির্মাণে অনিময়ের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আমি তাৎক্ষনিক প্রকল্পটির কাজ বন্ধ করে দিিি ই। কিন্তু আমি দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় ঠিকাদার আবার কাজ শুরু করে। এলাকাবাসীর কথা চিন্তা করে আমি গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয় বরাবর লিখিত আবেদন করলে আজ উপজেলা প্রকৌশলী, তালা মহোদয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’