ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুলাভাই


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-৪-২০২৩ রাত ৯:০

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে বাক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই নয়ন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।শুক্রবার (৭ এপ্রিল) সকালে র‌্যাব ও পুলিশের যৌথ স্বমনয়ে ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়।  
 
গ্রেফতারকৃত নয়ন চন্দ্র দাস (৩২) উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। সে সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিকেলের দিকে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে দুলাভাই নয়ন ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ভিকটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি উলঙ্গ অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। এ ঘটনায় গত ৫ মার্চ সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত