ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইরি-বোরো উৎপাদনে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা সন্তোষজনক


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১২:৩৮

শেখ হাসিনার বাংলাদেশ; ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি ইরি-বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করায়। এবারের ধান আবাদের মোট লক্ষ্যমাত্রার দুই-তৃতীয়াংশ জমিতে। বাম্পার ফলনের সম্ভাবনার দ্বার উন্মোচনের ক্ষেত্রে।চাষীদের পাশাপাশি সাতক্ষীরা পিবিএস'র বিরল দৃষ্টান্ত স্থাপন। জানা যায়, মৌসুমের শুরুতেই তীব্র খরা আর অনিশ্চিত আবাদে কৃষকরা শঙ্কিত থাকলেও। সন্তোষজনক ভূমিকা পালনকারী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান। সেচ গ্রাহকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাঠ পর্যায়ে তদারকি করেছেন। গতকাল তথ্য অনুসন্ধানে, সেচ গ্রাহক কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল আজিজ সরদারের পুত্র কৃষক নুরুল হক সরদার, তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আবুল খায়েরের পুত্র মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলার গাভা ফিংড়ি গ্রামের কার্তিক বিশ্বাসের পুত্র মেঘনাথ বিশ্বাস জানান, আমাদের সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তদারকি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় যা আমাদের উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সূত্রে জানা গেছে, জেলায় চলতি ২০২২-২৩ অর্থবছরে ইরি-বোরো আবাদ মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন। এবং ৭৭ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে । সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী,  জেলায় মোট সেচ গ্রাহক ৪ হাজার ৯শত ১৩টি। চলতি মৌসুমে সেচ সংযোগ প্রদান করা হয়েছে ২শত ৯৮টি। নতুন সেচ সংযোগে চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বর্তমানে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় বোরো আবাদের সাথে মাছ চাষও বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। সে লক্ষ্যে সেচ গ্রাহকদের কোন প্রকার হয়রানী ছাড়াই।নিয়মানুযায়ী অল্প সময়ে সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তবে অনিবার্য কারণবশত সেচ সংযোগের জন্য সব আবেদন আমলে নেয়া সম্ভব হয়নি বলে সূত্রে প্রকাশ। এবিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান দৈনিক সকালের সময়কে জানান, শুধু ধান নয় সব ধরনের ফসল উৎপাদনে অপার সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা। আরইবি’র নির্দেশনা ও দেশের দূর্যোগ কালীন সময়ে অধিক ফসল উৎপাদনে। তিনি সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাতক্ষীরা জেলার প্রত্যন্ত এলাকার বোরো আবাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করেছেন। সম্প্রতি জেনারেল ম্যানেজার সহ ঢালী ইউসুফ আহম্মেদ, পরিচালক (প্রশাসন) পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা, সমিতি বোর্ডের সভাপতি রহিমা খাতুন সহ একাধিক কর্মকর্তা-কর্মচারী কৃষকদের সাথে সরজমিনে  গিয়ে খোঁজখবর নেন বলে জানা যায়। সাতক্ষীরা সদর উপজেলার ছঘরিয়া এলাকার সেচ গ্রাহক ধান চাষী আব্দুস সামাদ, রমজান আলী, আবু বক্কর শেখ সহ একাধিক কৃষকরা এ প্রতিবেদককে জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবস্থায় চাষাবাদে যে সুযোগ সুবিধা তা সত্যিই অনবদ্য। জ্বালানী তেলের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মাত্র ৪ টাকা ৮২ পয়সা ইউনিট প্রতি বিদ্যুৎ ব্যবহার করে। ধান উৎপাদনে লাভের মুখ দেখছেন তারা। কেননা সংযোগ স্থাপনের পর আবাদ শেষ হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়। মূলধন না থাকলেও বিদ্যুৎ সংযোগের কারণে ধান গোলায় উঠিয়ে। একবারে বিদ্যুতের মূল্য পরিশোধ করার সুযোগ থাকায়। বোরো আবাদ এখন আরও অনেক বেশি লাভজনক বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন