ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১:৩৩

 সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে হালিমা খাতুন(২৪) নামে  এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে   বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটায়  সে। নিহত হালিমা উপজেলার  দুধলী গ্রামের খালেক গাজীর মেয়ে বলে জানা যায় । ব্যক্তিগত জীবনে সে দুই কন্যা সন্তানের জননী ছিল। স্থানীয়রা জানায়, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সদর উপজেলার কামারডাঙা  থেকে পিতার বাড়িতে  ফিরে আসে। ঘটনার দিন সকালে হঠাৎ করে বিষপান করে মাটিতে  লুটিয়ে পড়ে। ওই সময় তার মা চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার মুহূর্তে  মৃত্যুবরন করে সে । হালিমার বাবা খালেক গাজী  জানায়, আমি আজ সকালে কাজের জন্য বাইরে যাই। পরে বাড়ি  এসে শুনি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।তবে কি কারনে আত্মহত্যা করেছে সেটি বলতে পারবনা। পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক(এস, আই) সোলাইমান কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলার প্রস্ততি চলছে বলে পুলিশ জানিয়েছেন । 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার