ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে মাদকসহ নারী ব্যবসায়ী আটক


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১:৪৮
রাজশাহীতে বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মতিহার থানা পুলিশ। গতকাল শুক্রবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মতিহার থানাধীন জাহাজঘাটি এলাকা থেকে মাদকসহ ঐ নারীকে আটক করা হয়। 
 
আটক ঐ নারী মাদক কারবারির নাম প্রিয়া খাতুন রুমি (১৯)। সে খোজাপুর জাহাজঘাটি এলাকার সজিব আলীর স্ত্রী। তাঁর স্বামী সজিব আলী দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক ব্যবসা করতেন।  
 
মতিহার থানা সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ওসি হাফিজুর রহমানের দিক নির্দেশনায় এস আই গোলাম মোস্তফা ও এএসআই শাওনসহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযান পরিচালনা করেন। 
 
থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা জাহাজঘাটি এলাকার সজিব আলীর নিজ ঘরের ড্রেসিং টেবিলের পাশে বস্তায় রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল, ১০৪ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।। এ সময় তার স্ত্রী প্রিয়া খাতুন রুমিকে আটক করেন পুলিশ। তবে প্রিয়া খাতুনের স্বামী মুলহোতা মাদক কারবারি সজিব আলী সুকৌশলে পালিয়ে যায়। 
 
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উক্ত মাদক কারবারি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তবে মুলহোতা ঐ নারীর স্বামী পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা