ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে জন্মের পরই নবজাতক পেল জন্ম নিবন্ধন সনদসহ পুরস্কার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ২:৫৩
ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাখা হয় নবজাতকের নাম। এর পরপরই নবজাতকের পিতা স্থানীয় ইউপি সদস্যাকে শিশুর নামসহ তথ্য জানান।সংরক্ষিত মহিলা সদস্যা হাসপাতালে গিয়ে নবজাতকের সঠিক তথ্য নিয়ে ইউনিয়ন পরিষদের সচিবের নিকট সোশাল মিডিয়া হোয়াটসঅ্যাপে সকল তথ্য প্রদান করেন। আর মাত্র ১ দিনেই সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করে চেয়ারম্যান মহোদয়ের  পুরস্কার সামগ্রী ও অভিনন্দন পত্র নিয়ে হাসপাতালে হাজির হন ইউপি সচিব রোজিন পলাশসহ ইউপি সদস্যা লাকি খাতুন।
 
শনিবার (৮ এপ্রিল) সকালে শাহীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জন্ম সনদ ও পুরস্কার সামগ্রী প্রদান করা হয়। 
 
ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, কোন রকম ভোগান্তি ছাড়াই  এলাকার শিশুদের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন ব্যাতিক্রমী নন স্টপ সার্ভিস চালু রেখেছি। আমাদের ইউনিয়ন পরিষদের স্লোগান সঠিক তথ্য বুঝে দিন ঘরে বসে সেবা নিন।এই স্লোগানকে বাস্তবায়নেই আমরা কাজ করছি।
 
ব্যবসায়ী মুকুল হোসেন জানান, লোকমুখে তিনি শুনেছেন সন্তান জন্ম গ্রহণের দিন অথবা দুই-একদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করলে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। তাই শুক্রবার সকালে তার ছেলে জন্ম গ্রহণ করলে দুপুরের মধ্যেই স্বজনদের সঙ্গে আলোচনা করে নাম রাখেন। পরে মুঠোফোনে বিষয়টি ইউপি সদস্যাকে জানালে তিনি ইউপি সচিবের মাধ্যমে তার শিশুর জন্মনিবন্ধন সনদ, অভিনন্দনপত্র আর পুরস্কার সামগ্রী নিয়ে হাসপাতালে চলে আসেন।
 
ইউপি সচিব রোজিন পলাশ বলেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপপরিচালক উপ-সচিব স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ মহোদয় এর নির্দেশে এবং চেয়ারম্যান মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় অনুযায়ী ইউপি সদস্য, ইউপি সদস্যা,গ্রামপুলিশের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে  শাহীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নবাগত শিশুর জন্মের ১দিনের মধ্যেই শিশুর পিতা  মুকুল হোসেন, মাতা  রাজিয়া খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে জন্ম নিবন্ধন সনদসহ পুরষ্কারসূহ তুলে দেওয়া হলো। আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার