ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া নবনির্বাচিত পৌর মেয়র শ্রদ্ধা নিবেদন


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ২:৫৭

কোটালীপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা শপথ নেওয়ার পর কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।  শনিবার (৮ এপ্রিল)সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্প মাল্য  অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

 পরে সূরা ফাতিহা পাঠ করে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন খান আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভাবেন্দ্রনাথ বিশ্বাস,
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি কিবরিয়া দাড়িয়া,টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র মোঃ তোজাম্মেল হক টুটুল,  যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ,  কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, সাবেক এজিএস এনামুল কবির হাজরা,সাবেক ভিপি হায়দার আলী হাজরা,কোটালীপাড়া ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, শেখ লুৎফর রহমান আদর্শ  সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদারসহ নবনির্বাচিত কাউন্সিলরা ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। বুধবার (৬ এপ্রিল )  ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।

শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা  পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন