ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকলে রোগ মুক্ত জীবন যাপন সম্ভব


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ৪:৪

‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার সকালে দিবসটি উপলক্ষে তালা উপজেলা স্কাউটস্ এর র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা স্কাউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্কাউটস এর ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  মোঃ রুহুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন,খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে। আর সামাজিক ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে জীবন যাপন করতে পারলে। রোগ ব্যাধি মুক্ত সুস্থ্য জীবন যাপন করা সম্ভব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা স্কাউটস্ এর কমিশনার এনামুল হক, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এসএম লিয়াকত হোসেন, আব্দুল খালেক, রেহানা খাতুন, বন্দনা চন্দ, হোসনেয়ারা খাতুন, সেলিম আকুঞ্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার