সোনাইমুড়ী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ
সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০শে মে উপজেলা পরিষদে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধাদের নির্বাচন ঘিরে বইছে উৎসবের আমেজ।
সোনাইমুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশ অনুযায়ী মোট ৪১ পদে ভোট অনুষ্ঠিত হবে।
তবে ৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে কমান্ডার পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছে, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মাওলা ও মোহাম্মদ আবু ইউসুফ মাষ্টার। উপজেলা কমান্ড কাউন্সিলের এ নির্বাচনে লড়বেন বীর মুক্তিযোদ্ধারা। ইতোমধ্যে সোনাইমুড়ী উপজেলা কমান্ডার পদে লড়তে ২ বীর মুক্তিযোদ্ধা তৎপর হয়েছেন। নিয়েছেন মনোনয়নপত্র।
তবে দুজনের চেয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ আবু ইউসুফ মাস্টার জনপ্রিয় তার শীর্ষে এগিয়ে রয়েছেন। একজন যোগ্য ব্যক্তি হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধাদের কাছে পরিচিত মুখ। নেতৃত্বেও বেস এগিয়ে তিনি।
কয়েকজন মুক্তিযোদ্ধা ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, সোনাইমুড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা কামান্ডকাউন্সিলের তফসিল ঘোষণার পরই নির্বাচনের আমেজ বইছে। তবে মুক্তিযোদ্ধাগণ তাদের যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করবেন।
সূত্র জানায়,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল। এরপর মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, প্রত্যাহার ১৬ এপ্রিল ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ এপ্রিল। আর ২৭ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ভোট গ্রহণ চলবে ২০ মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। যথারীতি ভোট অনুষ্ঠিত হবে। আসা করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied